ভুয়া পরিচয়ে কোটি টাকার প্রতারণা: খালেদা জিয়ার কর্মকর্তার ছদ্মবেশে গ্রেপ্তার ব্যক্তি





 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার বলে পরিচয় দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোতাল্লেছ হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতাল্লেছ হোসেনের নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।



সিআইডি বলছে, মোতাল্লেছ হোসেনের এম এল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স থাকলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম পাওয়া যায়নি। কখনো নিজেকে পোশাক কারখানার মালিক, কখনো চা-বাগান উদ্যোক্তা কিংবা ঠিকাদার পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন তিনি।

পরে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে বিএনপি–সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নিজের ব্যাংক হিসাবে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন তিনি।

মোতাল্লেছ হোসেনের বিভিন্ন হিসাবে থাকা পাঁচ কোটি টাকার বেশি অর্থ আদালতের আদেশে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারায় রাজধানীর পল্লবী থানায় মামলা (নম্বর-১৯) করা হয়েছে। মামলায় মোতাল্লেছ হোসেনসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।


Comments

Popular posts from this blog

G7 Summit Overshadowed by Escalating Middle East Conflict and Global Instability

Partial Shutdown at Iran’s South Pars Gas Field After Israeli Airstrikes

PM Modi Concludes Strategic Visits to UK and Maldives